লজ্জাবতীর পাতা ছুলে কেন চুপসে যায় ?

0



হাত দিয়ে ছুয়ে দিলে লজ্জায় লাল হয়ে পাতাগুলো বুজে ফেলে লজ্জাবতীর গাছ। কেন? ওর বুঝ লজ্জা বেশি!

লজ্জাবতী,

English name: Sensitive plant

Scientific name: Mimosa pudica

আমিও আগে জানতাম না যে কেন লজ্জাবতী লজ্জা পায় বা ছোয়া পেলেই চুপসে যায়। তবে আজকে আমরা সবাই এটা জেনে নিব।

লজ্জাবতী পাতার গোড়ার অংশ বেশ ফোলা ও মোটা। এই ফোলা অংশে প্রাচীরময় বড় বড় অনেক কোষ আছে। এই কোষগুলো স্বাভাবিকভাবে যখন পানি ভর্তি থাকে তখন এটি সতেজ ও পাতাগুলো ছড়ানো অবস্থায় থাকে। কিন্তু ছোঁয়া পেলে গাছের পুরো শরীরে মৃদু তড়িত প্রবাহ ছড়িয়ে পড়ে। এর প্রভাবে কোষের পাতলা প্রাচীর ভেদ করে পানি পেছনের দিকে চলে যায় ফলে পাতা পানিশূন্য হয়ে চুপসে যায় এবং বোঁটাটি নীচে নুয়ে পড়ে। নতুন কোন ছোঁয়া না পেলে কোষগুলো আবারও পানিপূর্ণ হয়ে যায়। এবং পাতা ও বোঁটা আগের অবস্থানে ফিরে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)