তুমি কী মনে করো সর্বকালের সেরা ফিতনা দাজ্জাল তোমার সামনে এসে বলবে যে আমি দাজ্জাল, আমাকে তোমার রব হিসেবে মেনে নাও। আর তুমি বলবে,”নাহ! তুমি আমার রব নও, তুমি দাজ্জাল। আমাকে মেরে ফেললেও তোমাকে রব হিসেবে মানবো না।”.......তুমি কী সত্যি এমনটা ভাবো? তাহলে তুমি ভুল। তোমার চিন্তা কার্যত ঠুনকো।
তুমি যা ভাব তা ততটাও সহজ নয়। তুমি তোমার অজান্তেই দাজ্জালের অনুসরন শুরু করে দিবে। যা তুমি কল্পনাও করতে পারবে না। তার একটা প্রমান দিই,
একইভাবে দাজ্জাল তোমাদের অজান্তেই তোমাদের কাছে প্রিয় হয়ে উঠবে এবং তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্যই তোমাদের ভালো লাগবে না। তোমরা তাকে অনুসরণ করা শুরু করে দিবে...নিজেদের অজান্তেই। আর বলবে আমরা তো আল্লাহকে অনুসরণ করি। দাজ্জাল আসলে আমরা তার বিরোধিতা করবো। বস্তত তোমরা সকলে তারই অনুসারী ।
এখন তোমরা আবারো বোকা। কারণ এই লেখাটি যারা পড়েছো তারা হয়তো ভাবছো কথাতো ঠিক। পরক্ষণেই পোস্ট স্ক্রল করে নিচে গিয়ে গান শোনা শুরু কর দিবে। বস্তুত আমরা মানুষই বোকা।
আসলে মানব জীবন কী? গন্তব্য কোথায়? এসব নিয়ে আমরা উদাসীন। জীবনব্যবস্থা কিন্তু একটাই। কিন্তু আমরা দু- ধরণের জীবনব্যবস্থা বানিয়ে নিয়েছি। মসজিদে একটা.......আর বাইরে একটা। হায় মানব জাতি!
কথাগুলো আমি নিজেকেও উদ্যেশ্য করে বলেছি
লেখা: মুহাম্মাদ সাদিক

